28 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নিম্ন আদালতের বিচারক-কর্মচারীদের বুস্টার ডোজ নেয়ায় নির্দেশ

নিম্ন আদালতের বিচারক-কর্মচারীদের বুস্টার ডোজ নেয়ায় নির্দেশ

সুপ্রিমকোর্টে

বিএনএ,ঢাকা : দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করে ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হাইকোর্ট রেজিস্ট্রার বরাবর পাঠাতে বলা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেননি তাদেরকে ২য় ডোজ গ্রহণের তারিখ থেকে ৬ মাস অতিক্রান্ত হওয়া সাপেক্ষে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ/মহানগর এলাকার মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অধীনস্থ বিচারক এবং কর্মকর্তা/কর্মচারীদের এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক তার এবং তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ টিকাদান কার্ড/টিকা সনদের কপি সংগ্রহপূর্বক ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী ৩ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইলে এবং হার্ডকপি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নিকট প্রেরণ করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/সাহিদুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি