23 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০২৬

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ,  চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার (২৩ জানুয়ারি)  সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে ২ হাজার ৬৫৫ নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে  ১ হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ।

নতুন আক্রান্ত ৮২২ জন নগরের ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন। বাকি ২৯ হাজার ৯৩৯ জন বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা