25 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আবারও লেডি গাগার পোশাক নিয়ে সমালোচনা!

আবারও লেডি গাগার পোশাক নিয়ে সমালোচনা!

গাগা

বিনোদন ডেস্ক

এমটিভির মিউজিক পুরস্কার থেকেই লেডি গাগার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ফ্যাশনকে কতোভাবে ব্যবহার করা যায় তা তার থেকে শিখতে বাধা নেই কারও। তবে এবার তাকে নিয়ে নতুন বিতর্ক।

লস এঞ্জেলেস টাইমসে প্রকাশিত খবর অনুসারে, লেডি গাগার অনুষ্ঠান নিয়ে কারও বক্তব্য না থাকলেও তার হাঙ্গার গেমস নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। তার মতো পপ স্টারকে নিয়ে আগেও নানা সমালোচনা হয়েছে। বাইডেনের শপথে তার পোশাক দেখে অনেকেই হতবাক। সেরার সেরা ফ্যাশন ডিজাইনার তার পোশাক তৈরি করেছে। সেই কাজে খরচও পড়েছে প্রচুর। কিন্তু তাতে কি! নামটা তো লেডি গাগা।

হাঙ্গার গেমস নিয়ে তার কাজ এখন সকলের মুখে মুখে। তবে অনেকে আবার তার এই নয়া পদক্ষেপকে সমর্থনও করেছেন।

নিজেকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, গাগা কিন্তু একেবারেই নির্বাক। তার মতে, বাইবেলের মতো তিনি নিজের কাজ করে যাবেন। নোয়াকে যেমন ভগবান সকলকে রক্ষা করতে পাঠিয়েছিলেন, তিনিও ঠিক তেমনই। আমরা সকলেই শান্তি চাই। কিন্তু তার জন্য আমাদের মাশুলও দিতে হয়।

গাগার এই লেখা থেকে তার মত অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে মার্কিন শপথে গাগার পোশাক নিয়ে অনেকেই খুশি। তাদের মতে, গাগার পোশাক সেদিন অনেকেরই মন ভালো করে দিয়েছিল। তার পোশাক থেকে ঐক্যের একটি বার্তা যায়। তবে সাধারণ মার্কিনবাসীদের অনেকেই তার পোশাক নিয়ে সমালোচনা করেছেন।

আমেরিকার অন্য বর্ণের মানুষরা গাগার এই পোশাক নিয়ে অখুশি। তাদের মধ্যে অনেকে আবার এর বিরুদ্ধে গিয়ে গাগার শাস্তি দাবিও করেছেন। আসলে মার্কিন মুলুকে নয়া প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন বাইডেন। সেখানে সামান্য বিতর্ক থাকবে না তা আবার হয় নাকি! তাই হয়তো গাগার দ্যা হাঙ্গার গেমস নিয়ে তৈরি বিতর্ক নতুন মাত্রা পেল।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা