30 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জন নিহত

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জন নিহত


বিএনএ,বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ায়  বাস উল্টে  ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‌‘বেশ দ্রুত’ গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।

তিনি আরও জানান, আমরা ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ