25 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৯

রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৯


বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পযন্ত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশন কেন্দ্রীক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা বিভিন্ন ধরণের নাশকতার সঙ্গে জড়িত ছিল, সে হিসেবে তাদের নামে মামলা আছে জানিয়ে লে. কর্নেল মোসতাক বলেন, বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাত ১১টায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। কিন্তু ১৭ ডিসেম্বর ভোর পৌনে ৫টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় ট্রেনটিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর ট্রেনটি প্রায় ১২ কিলোমিটার দূরে গিয়ে ঢাকার তেজগাঁও রেলস্টেশন এলাকায় থামে। আগুনে ট্রেনের ৩টি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের