18 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: নৌ প্রতিমন্ত্রী


বিএনএ, ঢাকাঃ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বাঙালি জাতিকে নিয়ে যারা কটাক্ষ করেছিল, তাচ্ছিল্য করেছিলো তাদের দেখিয়ে দিতে চাই আমরা পারি। মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে মানসম্পন্ন অনেক শিপইয়ার্ড আছে। সেখানে উন্নতমানের জাহাজ তৈরি হয়। জাহাজ নির্মাণের জন‍্য ব্রিটিশ সরকার বাংলাদেশের  প্রশংসা করেছে। তারা আমাদের দেশের সঙ্গে মেরিটাইম সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে নৌ-স্থাপত্য এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘মেরিন টেকনোলজি বিষয়ক (MARTEC 2022 ১৩তম আন্তর্জাতিক সম্মেলনের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিগন্ত উন্মোচন করে দিয়েছেন। আমাদের পতাকাবাহী জাহাজ ছিল ৬১টি। সেখান থেকে ৯২টিতে উন্নীত হয়েছে। এক বছরের মধ‍্যে ২০০ থেকে ৩০০ এর মধ‍্যে চলে যাবে।

প্রধানমন্ত্রী মাল্টিমোডাল কানেক্টিভিটির ওপর গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে বলেন, চট্টগাম ও মোংলা বন্দরের আপগ্রেডেশন হচ্ছে। পায়রা বন্দরের উন্নয়ন হচ্ছে। মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ চলছে। সেটি আন্তর্জাতিক বাণিজ‍্যের হাব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুয়েটের উপ-উপাচার্য  অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, সাংগঠনিক কমিটির চেয়ারম‍্যান প্রফেসর সাজিদুল বারী, টেকনিক‍্যাল কমিটির চেয়ারম‍্যান ড.মাসুদ করিম এবং ড.শহীদুল ইসলাম।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা