25 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরের

৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরের

৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরের

বিএনএ, চট্টগ্রাম :  আয়াতের ৬ টুকরা মরদেহ উদ্ধারের এক মাসের ব্যবধানে আরও এক শিশু নিখোঁজ চট্টগ্রামে। ৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু ফারজানা আক্তার নুপুরের।গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছে সে।  এ ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানায় জিডি করেছে নুপুরের বাবা নুরুল আমিন।

নুরুল আমিন গণমাধ্যমকে জানান, গত ১৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নুপুর।  এরপর থেকেই শিশুটি আর বাসায় ফিরেনি। সেদিন থেকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি। 

৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরেরনুপুরের আত্মীয় সোহাগ জানান, এখনো পর্যন্ত নুপুরের সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মাসে চট্টগ্রামের আয়াত নামের ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!