27 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঋণখেলাপি না করতে আর্থিক প্রতিষ্ঠানেও বিশেষ ছাড়

ঋণখেলাপি না করতে আর্থিক প্রতিষ্ঠানেও বিশেষ ছাড়

বাংলাদেশ ব্যাংক

বিএনএ ডেস্ক: ঋণখেলাপি থেকে মুক্তির জন্য ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের তিন মাস (অক্টোবর-ডিসেম্বর) পর্যন্ত ঋণের কিস্তির অর্ধেক টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে না।

এ সুযোগ পাবেন গত অক্টোবর থেকে চলতি ডিসেম্বরের মধ্যে যাদের কিস্তি দেয়ার সূচি আছে, কেবল তারাই।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ‘ঋণ শ্রেণিকরণ’সংক্রান্ত নির্দেশনা দিয়ে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এটি পাঠানো হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, বিদ্যমান ঋণের পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে সমকিস্তিতে প্রদেয় হবে।

তবে আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সঙ্গে এক বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি সূচি অনুযায়ী আদায় করা যাবে। এ ক্ষেত্রে ইসলামী শরিয়াভিত্তিক মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও এ নীতিমালা প্রযোজ্য হবে।

উল্লেখিত নির্দেশনা মোতাবেক ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ যথানিয়মে শ্রেণিকরণের আওতাভুক্ত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ