29 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ৫০ কোটি পাউণ্ডের বিবাহবিচ্ছেদ

৫০ কোটি পাউণ্ডের বিবাহবিচ্ছেদ

৫০ কোটি পাউণ্ডের বিবাহবিচ্ছেদ

বিএনএ, ডেস্ক : দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে বিবাহবিচ্ছেদের জন্য গুণতে হচ্ছে ৫০ কোটি পাউন্ড অর্থাৎ প্রায় ৬ হাজার কোটি। তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া এবং তাদের দুই সন্তানকে এ বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর)যুক্তরাজ্যের একটি আদালত  বিবাহ বিচ্ছেদের এই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেন ।

রায়ে বলা হয়, প্রতিবছর তাদের দুই সন্তানের প্রত্যেককে ৫৬ লাখ পাউণ্ড দিতে হবে, যা সুরক্ষার জন্য ২৯ কোটি পাউণ্ডের ব্যাংক গ্যারান্টি রাখা হবে।

রায়ে বিচারক মুর বলেন, হায়া ও তার সন্তানদের জন্য প্রধান হুমকি এসেছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের কাছ থেকে, যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও।

উল্লেখ্য, ২০১৯ সালে হায়া তার দুই সন্তান নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে আসেন। তিনি জানান, শেখ মোহাম্মদ তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করিয়েছেন, এতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন।

৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক রাজা হুসেইনের মেয়ে। তিনি শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে সবার চেয়ে ছোট।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল