32 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লাইভে টিকা নিলেন বাইডেন

লাইভে টিকা নিলেন বাইডেন

বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনার টিকা নিয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) তার টিকা নেয়ার দৃশ্য টিভি চ্যানেলে সরাসরি প্রচার করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেন বাইডেন। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে এ টিকা উদ্ভাবন করে ফাইজার। টিকা নিতে মানুষকে আগ্রহী করতে বাইডেন টিভি লাইভে আসেন। টিকা নিতে নিতে তিনি জানান, এটি নেয়া নিরাপদ।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ফাইজারের টিকা গ্রহণ করেন।

গত সপ্তাহে প্রথম এক নার্সকে দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। তার কয়েকদিন আগে মার্কিন প্রশাসন ফাইজারের টিকার জরুরি অনুমোদন দেয়।

মহামারি প্রতিরোধে এটিই বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া শেষ হয়েছে।

আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশটির ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত