25 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

বিএনএ, চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে রোববার (২৬ নভেম্বর)। বুধবার (২২ নভেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে প্রয়োজনীয় তথ্য (রোল/রেজিস্ট্রেশন) প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানরা রোববার বেলা ১১টা থেকে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল এসএমএসের মাধ্যমে ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা