25 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিএনএ, ঢাকা: টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই টস জিতলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিবারই তিনি ব্যাটিং বেছে নিয়েছেন। টসে জিতলেও গত দুই ম্যাচে হারতে হয়েছে টাইগারদের।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ হেরে বসেছে। আজকের ম্যাচ হারলে ‘হোম অব ক্রিকেটে’ পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। গত দুই ম্যাচে টাইগারের পারফর্মেন্স, বিশেষ করে ব্যাটিং ছিল খুবই জঘন্য। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা করলেও দ্বিতীয় ম্যাচে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে।

বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদি, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ