বিএনএ, ঢাকা: আজ বুধবার (২২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা কর্মকর্তারা যেভাবে এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা ইতিবাচকভাবে দেখছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনা কর্মকর্তাদের সাবজেলে রাখার বিষয়টি নির্ভর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। তারা যেটা উপযুক্ত মনে করবেন, সেটা করবেন।’ এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি আস্থার কোনো সংকট নেই। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলোর বক্তব্য বা বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমরা নিরপেক্ষ দায়িত্ব পালন করছি ।’
বিএনএ/শাম্মী
![]()

