25.8 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » আজ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত ও এনসিপির বৈঠক

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত ও এনসিপির বৈঠক


বিএনএ, ঢাকা: আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল সোয়া ৫টায় এনসিপি এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য,  বিএনপি নেতারা নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন এমন বিতর্কিত কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বৈঠকে।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের বলেন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব।  নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ