26 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) এনায়েতবাজার ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভলেইন এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, “সলিম উল্লাহ বাচ্চুকে থানায় নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে, তাঁর কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং সেসব বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”

ওসি ফজলুল কাদের আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি এই সাবেক কাউন্সিলর। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।”

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের