31 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর মুগদা টিটিপাড়া স্টেডিয়ামের সামনে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (৪৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি বরগুনা সদরের আমতলী গ্রামের মৃত খবির খানের ছেলে। বর্তমানে মুগদা এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছেলে শাকিল খান বলেন, ‘প্রতিদিনের মতো আমার বাবা সকালেও অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন। সকাল ৬টার দিকে টিটি পাড়া স্টেডিয়ামের সামনের রাস্তায় দ্রুতগতির একটি ট্রাক আমার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অটোরিকশা চালক জাকির খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর