33 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা ফ্যাসিস্ট হাসিনার সংবিধান মানি না। হাসিনাকে এ দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে হবে। পুনর্বাসন নয়, তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।” রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্দেশ করে তিনি বলেন, “চুপ্পু সাহেব, এখনও সময় আছে, বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন।”

সোমবার(২১ অক্টোবর)  রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এই বিক্ষোভের আয়োজন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং তাদের বিচার ও ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবিতে।

বিকেলের দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মশাল মিছিল শুরু হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে ফিরে আসে। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করে হাসনাত বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করতে যদি রাজপথে নেমে আসতে হয়, তাহলে আপনাদের কাজ কী? ছাত্রলীগ নিষিদ্ধ না করলে আহত ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন। ছাত্রলীগ ১৫ জুলাইয়ের হামলার পর আর বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। খুব দ্রুত তাদের নিষিদ্ধ করে অপরাধীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসন বাংলায় হবে না।”

প্রশাসন ও মিডিয়াকে সতর্ক করে তিনি বলেন, “যদি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আঁতাত করার চেষ্টা করেন, তাহলে ভুল করবেন। ছাত্র-জনতা ইতোমধ্যে বিকল্প বেছে নিয়েছে, আপনাদেরও বিকল্প খুঁজতে দ্বিধা করবে না। ফ্যাসিস্ট মিডিয়াও মাথা তুলছে, যারা সরকারের পক্ষে কলাম লিখছে, সেই বন্দনা ৫ আগস্ট শেষ হয়ে গেছে। ফ্যাসিস্ট মিডিয়ারও পুনর্বাসন হবে না।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানজিদা আফিয়া অদিতি, হাসিব আল ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’