23 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পূজামন্ডপে র‌্যাবের বিশেষ চেকপোস্ট

চট্টগ্রামে পূজামন্ডপে র‌্যাবের বিশেষ চেকপোস্ট

চট্টগ্রামে পূজামন্ডপে র‌্যাবের বিশেষ চেকপোস্ট

বিএনএ, চট্টগ্রাম:  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং বিশেষ চেকপোস্ট বসিয়েছে  র‌্যাব-৭ ।

রোববার( ২২ অক্টোবর) আন্দরকিল্লা, সিআরবি  এবং এনায়েত বাজার বাজারে তিনটি  পূজামন্ডপ পরিদর্শন করে তারা।  এ সময় তারা পূজার্থীদের সাথে  শুভেচ্ছা বিনিময় করেন। চট্টগ্রাম মহানগরীর পূজামন্ডপের সভাপতি আশিশ কুমার এবং সাধারণ সম্পাদক হিল্লোল শ্যাম উজ্জ্বলসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করে র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, এখন পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা  হয়নি। শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৭ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও নগরীতে গত ১৯ অক্টোবর থেকে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে তারা।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর থেকে  ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয় । আগামী  মঙ্গলবার(২৪ অক্টোবর)  বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।

বিএনএ/ রেহানা,  ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে