23 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আইআইইউসিতে অটাম-২০২২ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

আইআইইউসিতে অটাম-২০২২ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ই এল এল, ই এল টি এবং প্রিলিমিনারি) প্রথম সেমিস্টারের (অটাম-২০২২) মাস্টার্স ১ম ব্যাচের এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার(২২ অক্টোবর) সম্পন্ন হয়েছে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন: “ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। ”

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র ট্রেজারার ও কলা ও মানবিক অনুষদ এর ডীন প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, অধুনিক ভাষা ইনিস্টিটিউটের ডিরেক্টর সহযোগী অধ্যাপক ইফতেখার উদ্দিন, MELL এর কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

এতে নবীনদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ তারেকুর রহমান, হাসান শাহরিয়ার আহমেদ, সাদিয়া ইসলাম, মাইমুনা।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা