25 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চলছে মেট্রোরেলের ট্রায়াল

চলছে মেট্রোরেলের ট্রায়াল

মেট্রোরেল

বিএনএ, ঢাকা: আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও প্রথম ৯টি স্টেশন দিয়েই যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রোরেল। এরই পরিপ্রেক্ষিতে নেয়া হচ্ছে সব রকম প্রস্তুতি। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথম তিনটি স্টেশনের কাজ। বাকিগুলোতে চলছে ভেতরের কাজ। কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের বাইরের অবকাঠামোর কাজ শেষ হবে এ মাসেই।

প্রস্তুত স্টেশনের ভেতরের অকাঠামো। বিশেষ করে প্রথম তিনটি স্টেশনে ওঠানামার জায়গা, ফুটপাত থেকে শুরু করে ভেতরের সাজসজ্জা সবকিছুর কাজ শেষ। বসেছে টিকিট কাউন্টার, পাশেই থাকছে বুথ। প্রতিটি স্টেশনে তিনটি করে ছয়টি বুথ থেকে নেয়া যাবে টিকিট। র‌্যাপিড পাসের পাশাপাশি যাত্রীরা নিজেরাই রিচার্জ করতে পারবে এখান থেকেই।

এমআরটি লাইন-৬ এর ডিপিএম মাহফুজুর রহমান বলেন, আমাদের কাজ অনেকটাই শেষ। কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে ভেতরের কাজের পাশাপাশি বাইরের ফুটপাতের কাজও চলছে। আশা করছি, নভেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারব।

ঢাকার প্রথম মেট্রোরেলে ভ্রমণে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণের জন্য খরচ হবে ১০০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা।

মেট্রোরেলের স্টেশনে লিফট, এস্কেলেটর ও সিঁড়ি দিয়ে ওঠা যাবে। তিনতলা স্টেশন ভবনের দ্বিতীয় তলায় কনকোর্স হল। এখানে টিকিট কাটার ব্যবস্থা, অফিস ও নানা যন্ত্রপাতি থাকবে। তিনতলায় রেললাইন ও প্ল্যাটফর্ম। শুধু টিকিটধারী ব্যক্তিরাই ওই তলায় যেতে পারবেন। দুর্ঘটনা এড়াতে রেললাইনের পাশে বেড়া থাকবে। স্টেশনে ট্রেন থামার পর বেড়া ও ট্রেনের দরজা একসঙ্গে খুলে যাবে। আবার নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন