27 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় দুপুর ২টায় বিএনপির গণসমাবেশ

খুলনায় দুপুর ২টায় বিএনপির গণসমাবেশ


বিএনএ, খুলনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শনিবার (২২ অক্টোবর)। এ উপলক্ষে সব আয়োজন সম্পন্ন করছে বিএনপি। দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে গণসমাবেশ।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে সমাবেশস্থল ও এর আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করতে ৪০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি।

তিনি বলেন, শুক্রবার রাতেই সম্পন্ন হয় মঞ্চ তৈরির কাজ।৮টি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।সমাবেশ মঞ্চ থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১২০টি মাইক টানানো হয়েছে ।

তিনি আরও বলেন, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও খুলনার গণসমাবেশের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।

এদিকে সমাবেশ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই বিষয়ে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে এ সমাবেশ ঘিরে কোনো নাশকতা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী