31 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৫


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার দিবাগত রাতে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি তেলেঙ্গাগানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। আহতদের সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন বলেন, আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রীরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫