27 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাতেই খুলনার সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

রাতেই খুলনার সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা


বিএনএ, খুলনা: খুলনায় বিএনপির গণসমাবেশের স্থলে রাতেই জড়ো হতে শুরু করেছেন হাজারো নেতাকর্মী। নগরীর ডাকবাংলো মোড় থেকে ফেরীঘাট পর্যন্ত শুয়ে, বসে, দাঁড়িয়ে বা মিছিল কাটিয়ে দেবেন তারা।

শনিবার দুপুর দুইটায় ওই স্থানেই বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১১টার দিকে তিনি খুলনার সোনালী ব্যাংক চত্বরে এসে হাজির হন।

এর আগে রাত ১০ টার দিকে সমাবেশ স্থলে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের হাতে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা রয়েছে।

জ্বালালি তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিভিন্ন স্থানে বিএনপি কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে এ বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘রাতে দলে দলে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে থাকবেন। ইতোমধ্যে আমাদের মহাসচিব এখানে এসেছেন। অনেক নেতাকর্মীও দলে দলে হাজির হচ্ছেন। তারা রাতভর এখানে থাকবেন। তাদের বসার জন্য তাঁবু বিছানো হয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী