23 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শনিবার বিএফইউজে’র নির্বাচন

শনিবার বিএফইউজে’র নির্বাচন

শনিবার বিএফইউজে’র নির্বাচন

বিএনএ ঢাকা: শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে । এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও ৪টি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক।

সহ-সভাপতি পদে আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর,  সালাম মাহমুদ ও অমিয় ঘটক পুলক।

মহাসচিব পদে আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। আর কোষাধ্যক্ষ পদে নজরুল কবির, খায়রুজ্জামান কামাল ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে মাসুম আহাম্মদ, এম শাহজাহান, রেজাউল করিম রেজা, মীর আফরোজ জামান, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী।

৪টি সদস্য পদের বিপরীতে  প্রার্থী রয়েছেন ১০ জন। তারা হলেন,  উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, আবদুল খালেক লাভলু, নূরে জান্নাত আখতার সীমা, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত,  হামিদ মোহাম্মদ জসিম ও শফিউদ্দিন আহমেদ বিটু ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা