20 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বৈধ-অবৈধ কোনো মোবাইলই বন্ধ হবে না-মোস্তাফা জব্বার

বৈধ-অবৈধ কোনো মোবাইলই বন্ধ হবে না-মোস্তাফা জব্বার

বৈধ-অবৈধ কোনো মোবাইলই বন্ধ হবে না-মোস্তাফা জব্বার

বিএনএ, ঢাকা :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না । ১ অক্টোবরের থেকে অবৈধ চিহ্নিত হলে তা বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না। এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী জানান, এখন থেকে মোবাইল ফোন সেট চালু করলে স্বয়ংক্রিভাবে তার নিবন্ধন হবে, তবে ফোনটি অবৈধ হলেও বন্ধ হবে না। আমরা চাই না মোবাইল ফোনের নিবন্ধন করতে গিয়ে জনগণের কোনো ভোগান্তি হোক। এজন্যই মোবাইল ফোন সেটের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে করা হবে।

অবৈধ ফোনের কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবৈধ ফোন ধরা আমাদের কাজ নয়। এটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাজ। আমরা আইএমআই ডাটাবেজ তৈরি করে দেবো। প্রয়োজনে এনবিআরকে ডাটাবেজের একসেসও দিয়ে দেওয়া হবে। এনবিআর পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে কোন ফোন অবৈধ। তারা কাগজপত্র চাইলে সেগুলো তাদের সরবরাহ করা হবে।

এ পর্যন্ত যেসব মোবাইল ফোন অবৈধ চিহ্নিত হয়েছে সেগুলোর কী হবে- জানতে চাইলে তিনি বলেন, সব ফোনের নিবন্ধন হয়ে যাবে। যদি কোনো ফোন বন্ধ হয়ে যায় সেগুলো চালু হয়ে যাবে।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা