29 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তান বিষয়ে সম্মেলন:আগ্রাসনকারীদের দায়িত্ব নেয়ার আহবান

আফগানিস্তান বিষয়ে সম্মেলন:আগ্রাসনকারীদের দায়িত্ব নেয়ার আহবান

আফগানিস্তান বিষয়ে সম্মেলন:আগ্রাসনকারীদের দায়িত্ব নেয়ার আহবান

বিএনএ বিশ্বডেস্ক: যে সমস্ত দেশ আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল সেসব দেশকে আফগানিস্তানের পুনর্গঠনের দায়িত্ব নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।বুধবার(২০ অক্টোবর) অনুষ্ঠিত রাশিয়ার রাজধানী মস্কোয় আফগানিস্তান বিষয়ক একটি সম্মেলনে এ আহবান জানানো হয়।

এ সম্মেলনে রাশিয়া ছাড়াও চীন, পাকিস্তান, ইরান, ভারত, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান থেকে প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে আফগান তালেবানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যোগ দেয়।

সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধপরবর্তী আফগানিস্তানের অর্থনৈতিক সংকট মোকাবেলা ও আর্থিক পুনর্গঠন ও উন্নয়নের দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা গত বিশ বছর ধরে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছিল।”

এ বিবৃতিতে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

২০০১ সালে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ধোয়া তুলে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?