28 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কানপুর টেস্টে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা ভারতের

কানপুর টেস্টে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা ভারতের

কানপুর টেস্টে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা ভারতের

বিএনএ, স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে জয়ের পরপরই কানপুর টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কোনো পরিবর্তন না এনে একই স্কোয়াড রেখেছে তারা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই টেস্টের একাদশে অবশ্য পরিবর্তনের গুঞ্জন রয়েছে। নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হতে পারে জাসপ্রিত বুমরাহকে। ডানহাতি এই পেসারের মতো ডাগআউটে দেখা যেতে পারে আরও কয়েকজনকে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। তাও ম্যাচের একদিন বাকি থাকতেই।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দায়াল।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা