28 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পরকীয়ার জের! আনোয়ারায় বিষ খাইয়ে ইমাম খুন

পরকীয়ার জের! আনোয়ারায় বিষ খাইয়ে ইমাম খুন

পরকীয়ার জের! আনোয়ারায় বিষ খাইয়ে ইমাম খুন

বিএনএ, আনোয়ারাঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় মধ্যরাতে প্রেমিককে ডেকে এনে পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠেছে কথিত প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গহিরা এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হন ইলিয়াস (৩১) নামে এক যুবক।

যুবকের পরিবারের দাবি, রাতে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে। হাসপাতাল সূত্র জানা যায়, শেষ রাতে মৃত এক যুবকে নিয়ে আসে অজ্ঞাত কিছু যুবক। আমরা যখন তাকে মৃত ঘোষণা করলাম তখন তারা পালিয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ  ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, ২০২১সালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় বার আউলিয়া জামে মসজিদে ইমামতি করতেন বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে হাফেজ মাওলানা মো. ইলিয়াছ রজবী। ইমামি করা অবস্থায় পাশ্ববর্তী রিপা নামের এক মহিলার সাথে পরকীয়ায় জড়ায়। যদিও নিহত ইলিয়াছের গ্রামের বাড়িতে রয়েছে তার স্ত্রী। রয়েছে দেড় বছরের এক ছেলে সন্তান। তবে এবার ইলিয়াছকে খুন করে  সমাপ্তি হয়েছে সেই পরকীয়ার।

নিহতের ছোট ভাই মো. ইউছুফ বলেন, ভাইয়ের সম্পর্কের কথা আন্দাজ করে পূর্ব কর্মস্থল আনোয়ারার গহিরা এলাকা থেকে গত ৮ মাস আগে বাড়িতে নিয়ে আসি আমরা। পরবর্তীতে গতরাত দেড়টার দিকে ভাইয়ের নাম্বার থেকে মেসেজ আসে। “ভাইয়া ওরা আমাকে ডেকে এনে বিষ খাওয়ায় দিছে” পরবর্তীতে স্থানীয়রা আমার ভাইকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। আমার ভাইকে তারা পরিকল্পিত ডেকে এনে হত্যা করেছে।

এদিকে সকালে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান। এসময় ঘটনাস্থল থেকে পরকীয়ায় অভিযুক্ত মহিলাসহ দুইজকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

এ বিষয়ে ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। অভিযোগের পর আমরা আইনগত ব্যবস্থা নিব।

বিএনএ/ নাবিদ,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি