18 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বন্যাকবলিত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

বোয়ালখালীতে বন্যাকবলিত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

বোয়ালখালীতে বন্যা কবলিত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যা কবলিত পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার পশ্চিম গোমদণ্ডী, চরখিজিরপুর ও পৌর এলাকার বন্যা কবলিত পরিবারগুলো খোঁজ খবর নেন ইউএনও। এসময় তিনি খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে থাকা পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, বন্যা কবলিত অসহায় পরিবারের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, রোভার স্কাউট সদস্য সাজ্জাদ হোসেন, রায়হানুল কালাম, শাহজিয়ার মাহফুজ, রিমেল বড়ুয়া, এহছানুল হক নিলয়, সুদীপ্ত দাশ, রেডক্রিসেন্ট সদস্য আসাদুজ্জামান নূর, আরিফ মাহমুদ আদিপ, আব্দুর রহমান ও মেহেদী হাসান প্রমুখ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা