23 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু বিকেলে

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু বিকেলে

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু বিকেলে

বিএনএ স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। এই মাঠে দুই ম্যাচ খেলার পর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। এশিয়া কাপের আর এক সপ্তাহের মতো বাকি আছে। মূলত তিন ম্যাচের এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই দল। খাতা-কলমে এটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সোমবার মাহিন্দা রাজাপাকশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশনে দুই অধিনায়ক পাকিস্তানের বাবর আজম ও আফগানিস্তানের হাসমত উল্লাহ শহীদি।

অতীতের রেকর্ডের চেয়ে এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করাটাই আসল লক্ষ্য বলে জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, আগামী সপ্তাহেই এশিয়া কাপ শুরু। এই সিরিজ থেকেই এশিয়া কাপের প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি তিন বিভাগেই ভালো খেলবে ছেলেরা।

পাকিস্তানের মতো একই লক্ষ্য আফগানিস্তানেরও। দলের অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি বলেন, এশিয়া কাপের আগে ওয়ানডে সিরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে ভালো করতে হলে, এই সিরিজেও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি, এই সিরিজ দিয়েই দলের ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে পারব আমরা।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা