33 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পাহাড়তলীতে সড়কে প্রাণ হারাল প্রাইভেটকারের দুই যাত্রী

পাহাড়তলীতে সড়কে প্রাণ হারাল প্রাইভেটকারের দুই যাত্রী


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেলে পাহাড়তলী থানার টোল রোডে এই দুর্ঘটনা ঘটে।এ ছাড়া আহত হয়েছে আরও দুইজন।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে মোহাম্মদ নাসির (৪০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ফকিরবাড়ির আব্দুর রবের ছেলে। নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া গুরুতর আহত অবস্থায় বাঁশবাড়িয়ার ইউপি মেম্বার ইসমাইল হোসেনকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোস্তাফিজুর বলেন, টোল রোডে দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট