18 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বিএনএ ডেস্ক: চার দিনের সফরে আজ (২২ আগস্ট) কিশোরগঞ্জের মিঠামইনে নিজের গ্রামের বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে সোমবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও ধারাবাহিকভাবে পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন। ২৫ আগস্ট বিকেলে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা