23 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মা ও শিশু হাসপাতালে করোনা গাইনি কর্নার

মা ও শিশু হাসপাতালে করোনা গাইনি কর্নার

মা ও শিশু হাসপাতালে করোনা গাইনি কর্নার

বিএনএ, চট্টগ্রাম: করোনা আক্রান্ত প্রসূতি নারীদের চিকিৎসায় এবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চালু করল অবস অ্যান্ড গাইনি কর্নার। এতে করে প্রসারিত হল করোনা আক্রান্ত গাইনি রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়, একজন প্রসূতি বিশেষজ্ঞের নেতৃত্বে ৫ জন মেডিকেল অফিসার, ৫ জন নার্স ও ৩ জন আয়া নিয়ে অবস অ্যান্ড গাইনি কর্নার। ১০টি শয্যা নিয়ে এ কর্নারটি চালু করা হয় হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায়। করোনা আক্রান্ত প্রসূতিদের নরমাল ডেলিভারি, সিজারসহ সব চিকিৎসাসেবা মিলবে এই কর্নারে।

জানা যায়, ইতোমধ্যে অবস অ্যান্ড গাইনি কর্নারে ১৭ জন করোনা আক্রান্ত প্রসূতি রোগীকে চিকিৎসা দেয়া হয়। তারমধ্যে অপারেশন হয় পাঁচটির।

মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, করোনাকালিন সময়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রাপ্তি বেশ কঠিন হয়ে উঠেছিল। তাই গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করতে হাসপাতালে চালু হয়েছে করোনা প্রসূতি কর্নার। কর্নারটিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি করোনা আক্রান্ত গাইনি রোগীরা এখানে পূর্ণ সেবা পাবেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা