27 C
আবহাওয়া
১:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মমেকে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৩ জনের

মমেকে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৩ জনের

মমেকে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৩ জনের

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল(মমেক)র করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়শা সুলতানা সোমা (৫০), মানিক মিয়া (৬০) ও গফরগাঁওয়ের মুরশিদা বেগম (৬০)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের লাল মিয়া (৬৫), কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), ঈশ্বরগঞ্জের আনিসুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০)। গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুন বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া বেগম (৭৫), আটপাড়ার রইছ মিয়া (৭০) ও টাঙ্গাইল সদরের আব্দুল খালেক (৬০)।

রোববার (২২ আগস্ট) সকালে সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন । তিনি জানান, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩৬ রোগী চিকিৎসাধীন। নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন ৩৯ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের