27 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি


বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (২২ জুলাই) রাজধানীর সেহারাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদল বিশেষ করে বিএনপি যেন নির্বাচনে না যেতে পারে সেজন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সব নেতার বিরুদ্ধে মামলা। একেক জনের বিরুদ্ধে ২-৩ শ করে মামলা।

তিনি আরও বলেন, ৭ মাসে ৫০টি গায়েবি মামলা হয়েছে। ঢাকার ১ হাজার ৭০১ জনের নামে মামলা হয়েছে। হামলা ও ককটেল নিক্ষেপের মামলা হয়েছে। বিদেশীদের কাছে ভালো সাজতে চাইছে অথচ মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের হয়রানি করছে।

এর আগে বেলা তিনটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকার তারুণ্যের সমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলসহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্যে হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে মৎস্যভবন, শাহবাগ, কাকরাইল সড়কের ওপর অবস্থান করেন নেতাকর্মীরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা