26 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে

ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।

জানা যায়,ডুলাহাজারা কলেজের এক ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে অপহরণ করে সাফারি পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।

পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়।

পুলিশ ১ নম্বর আসামিকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামি রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবি রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।

পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা শুক্রবার বিকালে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী