25 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আরসা শীর্ষ কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজারে আরসা শীর্ষ কমান্ডার গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২১ জুলাই)  রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ শামলাপুর পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে আরসা’র বাকি সদস্যদের ধরতে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। এদিন ভোর সোয়া ৬টার দিকে উখিয়ার আট ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

বিএনএনিউজ/ শাহিন/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের