26 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার


বিএনএ,নোয়াখালীঃ নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা-আগ্নেয়ান্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ।শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টা ১৫মিনিটের দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়,কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সহযোগীরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্র আহত করে। সে ওই মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে মাদক-অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আ্ইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএ/জি আর, এফএ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী