23 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

বিএনএ,চট্টগ্রাম : কক্সবাজার শহরে ইমন(১৮) নামে এক ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে খুন হয়েছে । বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন শহরের উত্তর টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত ইমনের বাবা মো. হাছান অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আবদুল্লাহ ও তার সঙ্গীরা মিলে তার ছেলেকে ছুরিকাঘাত করেছে। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে সিকো বরফ কলের সামনে প্রতিপক্ষ দলের ৭/৮ জন ইমনের গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইমনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ শুক্রবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যায়।

কক্সবাজার সদর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম বলেন, ‘অবিলম্বে ইমনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তা না হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তার মৃত্যুর বিষয়ে এখনও মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার