24 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জিম্বাবুয়ে টাইগারদের ঈদের নামাজ পড়ান মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে টাইগারদের ঈদের নামাজ পড়ান মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে টাইগারদের ঈদ জামাত

বিএনএ, স্পোর্টস ডেস্ক:  জিম্বাবুয়ে সফরত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোযাড়রা হারারের মাঠেই পবিত্র ঈদুল আজহার নাম আদায় করেন। নামাজে ইমামতি করেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

নামাজের খুতবাও দিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ সবার সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আমাদের পক্ষ থেকে ও আপনাদের পক্ষ থেকে সবার কোরবানি কবুল করুন।’

বিদেশের মাটিতে ঈদের নামাজার আদায়ের বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ছবিগুলো শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন সবাইকে ঈদ মোবারক।

এছাড়া ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।

সাকিব তার ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ভেরিফায়েড পেজে লিখেছেন, পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

ওয়ানডে অধিনায়ক তামিম গ্রুপ ছবি শেয়ার করে লিখেছেন, বাড়ি থেকে অনেক দূরে আমার দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায়। এই ঈদুল আজহায় আল্লাহর পরিত্র নেয়ামতকে আলিঙ্গন করুন। আপনার প্রার্থনা ও ত্যাগ কখনও বৃথা যাবে না।

বিএনএ বাংলানিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে