33.2 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - জুন ২২, ২০২৬
Bnanews24.com
Home » হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন

হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন


বিএনএ, ঢাকা: ​জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ৩০ জুন রায় ঘোষণা করা হবে।

​সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায়ের দিন ধার্য করেন।

এর আগে গত ১৪ মে মামলার যুক্তিতর্ক ও পালটা যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে গ্রেফতার অবস্থায় কারাগারে রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে সংঘটিত সহিংসতায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন এবং বহু নিরীহ মানুষ আহত হন।

এসব ঘটনার প্রেক্ষাপটে উসকানি, প্ররোচনা, ষড়যন্ত্রসহ মোট আটটি অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ