23 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

বিএনএ, ঢাকা: কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টলা এক্সপ্রেস ট্রেনটির স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। এর অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার