28 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

আজ থেকে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বিএনএ, ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে। বৃহস্পতিবার (২২ জুন) জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা এই নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

এতে বলা হয়, ঈদের দিন থেকে আগের ৫ দিন এবং পরের ৭ দিন মোট ১৩ দিনই ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।

মহাসড়কে যাত্রীদের যাতায়তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত দৈনিক ৫ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু