28 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ার নতুন ইউএনও মিল্টন বিশ্বাস

সাতকানিয়ার নতুন ইউএনও মিল্টন বিশ্বাস

সাতকানিয়ার নতুন ইউএনও মিল্টন বিশ্বাস

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম) : সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ফাতেমা তুজ জোহরা কে পরিকল্পনা কমিশনে বদলী করা হয়েছে ।তার স্থলে নতুন ইউএনও হিসেবে মিল্টন বিশ্বাস কে সাতকানিয়ায় পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যান্তরীণ নিয়োগ শাখার নম্বর ০৫০০.০০০০১৩৮.১৯.২২.২৯৮.স্বারকে ১৯ জুন তারিখে উপ সচিব রেহেনা আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও ফাতেমা তুজ জোহরা (১৭৫০২)পরিকল্পনা কমিশনের পরিকল্পনা বিভাগের হিসাব দায়িত্বে সিনিয়র সহকারি প্রধান পদে বদলী পূর্বক নিয়োগ দেয়া হয়েছে ।

অপর দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর সংস্থাপন শাখারএক প্রজ্ঞাপনে ২০ জুন বিসিএস প্রশাসন ক্যাডারের মিল্টন বিশ্বাস কে (১৭৮৬৭) সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড.প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে বদলী পদায়ন করা হয়েছে।

মিল্টন বিশ্বাস সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা ও রেকর্ডরুম শাখা) হিসেবে এতদিন চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত ছিলেন।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা