28 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অবৈধ কোরবানি পশুর বাজারে ম্যাজিষ্ট্রেটের অভিযান

চট্টগ্রামে অবৈধ কোরবানি পশুর বাজারে ম্যাজিষ্ট্রেটের অভিযান

চট্টগ্রামে অবৈধ কোরবানি পশুর বাজারে ম্যাজিষ্ট্রেটের অভিযান

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে সিটি কর্পোরেশন এর আওতাধীন ছাড়া সাগরিকা বাজার ও আশেপাশের কোরবানি পশুর বাজারে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ গরুবাজারকে সর্তক করা হয়।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে প্রায় ১০ টি অবৈধ গরুবাজারকে সর্তক করে সিটি কর্পোরেশনের আওতাধীন বাজারের আশেপাশে কোন পশুর হাট বসানো যাবেনা বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম।

এসময় তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ম্যাজিষ্ট্রেট। অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট দেখা গেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সাগরিকা বাজারের প্রধান ইজারাদার এরশাদ মামুন বলেন, সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে কোরবানি পশুর হাট বসানো হয়েছে। বাজারের আশপাশে অনেক অবৈধ কোরবানি পশুর বাজার বসানোর কারণে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সিটি কর্পোরেশনের এই অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগকে স্বাগত জানাই।

এদিকে, রাসমণি ঘাট সাগরপাড়ে অবৈধভাবে বাজার বসিয়েছে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসী। এতে বঞ্চিত হচ্ছে সরকারের রাজস্ব খাত। অন্যদিকে কোরবানি পশুর মল-মূত্র সাগরে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ।

বিএনএনিউজ/বাচ্চু বড়ুয়া,বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু