24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আফতাবনগরে মাচা ভেঙ্গে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

আফতাবনগরে মাচা ভেঙ্গে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

আফতাবনগরে মাচা ভেঙ্গে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

বিএনএ, ঢাকা: রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় বহুতল নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রবিউল ইসলাম (৩০) ও মোহাম্মদ সুমন (২৯)। আহত কামাল ও সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা তৌফিকুল ইসলাম জানান, আফতাবনগর জি ব্লকের ৮নং রোডের ৬নং বাসার পাঁচতলায় বাইরের সাইটে মাচা বেঁধে প্লাস্টারের কাজ চলছিল। এসময় হঠাৎ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রবিউল ও সুমনের গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম সদর উপজেলার কড়াইকাটায়। রবিউলের বাবার নাম মংলা শেখ ও সুমনের বাবার নাম আনোয়ার হোসেন। দুজনেই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে