29 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ১৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এসময় করোনায় কেউ মারা যায়নি।
বুধবার (২২ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এদিন চট্টগ্রামের সাতটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৮টি পজিটিভ পাওয়া যায়, চমেক ল্যাবে ৩৬ টি নমুনায় ৩টি ও ইমপেরিয়ালে ৩২ টি নমুনায় ১টি, এপিক ল্যাবে ৫৩ টি নমুনায় ২টি এবং এশিয়ান হাসপাতাল ল্যাবে ৩১৫ টি নমুনায় পরীক্ষা ৫টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ১৯ জন। এদিন কোন উপজেলায় রোগী শনাক্ত হয়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৭ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮০১ জন এবং করোনায় মারা গেছেন ১ হাজার ৬২ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল