23 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টি ঝরবে সারাদিন

বৃষ্টি ঝরবে সারাদিন

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোর থেকেই ভারী বর্ষণ হচ্ছে। অল্প বৃষ্টিতেই ঢাকার যেসব এলাকায় পানি জমে যায়, সেসব এলাকায় রীতিমতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টার পর বৃষ্টি শুরু হয়। সকালে ৩ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে। এ বৃষ্টি আরও ২-৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টিতে ইতোমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফিট যাওয়ার রাস্তা, মগবাজার ওয়ারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, রাজারবাগ, মালিবাগ, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা