31 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আগুনে পুড়ল ৪২ দোকান, ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারে আগুনে পুড়ল ৪২ দোকান, ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাঁশঘাটার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে গেছে। এতে আহত হয়েছেন ২ জন। আগুনে ক্ষতি হয়েছে ৬ কোটি টাকার মালামাল। বুধবার (২২ মে) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইসলামাবাদ হরিপুর গ্রামের বাবুলের পুত্র শফিক (৩৫) এবং ইউছুফেরখীল গ্রামের এনামুল হকের পুত্র কামাল উদ্দিন (৩০)। আহতদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কামাল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. হাসান চৌধুরী। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর রামু এবং চকরিয়া ফায়ার স্টেশন আগুন নেভানোর কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

ব্যবসায়ী শামসুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৬ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন- ইকবাল, ইসলাম, মুসলিম খান, জমির খান, ইলিয়াছ মিয়া, সিরাজুল ইসলাম, আবু ছিদ্দিক, নুরুল আমিন, নুরুল ইসলাম, মোজাফফর আহমদ, ফরিদুল আলম, ফোরকান আহমদ, রফিক, জসিম, ফারুক, গিয়াস, বাবুল, কাশেম এবং শাহজাহান।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ফার্নিচার, মূল্যবান মেশিন ও যন্ত্রপাতি, রদ্দা, হাজার হাজার ঘনফুট চেরাই কাঠ, হার্ডওয়্যার সামগ্রী, মূল্যবান কাগজপত্র এবং দোকানঘর পুড়ে যায়।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী