28 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বৃষ্টি

বিএনএ ডেস্ক: দাবদাহে অতিষ্ট জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এনেছে বৃষ্টি। বুধবার (২২ মে) সকালে কয়েক মিনিটের বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে রাজধানীবাসীকে। সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মৌচাকসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি। বৃষ্টির কারণে নগরজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ভোর থেকেই রাজধানীর আকাশ ঢেকে যায় মেঘে। তবে ছিল না মেঘের গর্জন। ঠিক পৌনে ৭টার দিকে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি।

এমন বৃষ্টি রাজধানীবাসীর জীবনে স্বস্তি এনে দিলেও সকালে যারা বাইরে বেরিয়েছেন তাদের কাউকে ভোগান্তিতেও ফেলেছে। বিশেষ করে সকালে জরুরি কাজে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তাদের ভিজতে হয়েছে বৃষ্টিতে। তবে বৃষ্টি হতে দেখে সবাই খুশি।

অনেককে বৃষ্টির দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গেছে। অনেকে সকালে হলেও বাসার ছাদ, রাস্তায় বৃষ্টিতে ভিজেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী